বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এসময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হলো।

এদিকে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু হয়েছে।

শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয়কে প্রাধান‌্য দিয়ে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।

করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। চলতি বছরের মার্চে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে তা এখনো হয়নি।

আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে নেয়া হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০