সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানের সরকারিভাবে ক্ষমা চাওয়া উচিত। এছাড়া চীন কেবল বাংলাদেশের উন্নয়নের অংশীদার।

একটি বেসরকারি টেলিভিশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের দেয়া সাক্ষাতকারে এসব মন্তব্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।

গেলো রোববার রাতে আব্দুল মোমেন এই সাক্ষাতকার দেন।

সাক্ষাৎকারে আব্দুল মোমেন জানান, তিনি গত ১ জুলাই পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় দাবি করেছেন, পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই দেশটি যে গণহত্যা চালিয়েছে তা সরকারিভাবে মেনে নিতে।

এছাড়া তিনি বলেন, এটি বাংলাদেশিদের জন্য এখনো অনেক বেদনাদায়ক।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন চীনের কথা উল্লেখ করে বলেন দেশটি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের অংশীদার। কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্ক তা ‘গভীর ও ঐতিহাসিক’।

ড. মোমেন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আমরা সবার সাথে সুসম্পর্ক রাখার নীতিতে বিশ্বাসী। চীন ও ভারত উভয়ই বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। দু’টি দেশই বাংলাদেশের প্রতি উদার মনোভাব পোষণ করে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশ স্থলসীমানা, সমুদ্রসীমাসহ অন্যান্য ইস্যু আপসে মীমাংসা করেছে। তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুটি এখনো নিষ্পত্তি হয়নি। তবে তা সঠিক পথেই এগোচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০