সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

আট অতিরিক্ত সচিব বদলি

আকাশবার্তা ডেস্ক :

সরকার আট জন অতিরিক্ত সচিবের দপ্তরে বদল করেছেন। এর মধ্যে একজনকে ওএসডি করা হয়েছে। এছাড়া আরও দুই জন অতিরিক্ত সচিবকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে, অতিরিক্ত সচিব পদমর্যাদার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মাণিক লাল বনিক ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

একই সঙ্গে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের অপর অতিরিক্ত সচিব সুলেমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহম্মদ ইসমাইলকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাজমা নাহার স্বাক্ষরিত অপর এক আদেশে, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুস সাত্তারকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার পদে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে বদলি করা হয়।

এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সালমা আখতার জাহান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আগামী ৩১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১