সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রাথমিকের শিশুদের জন্য অকল্পনীয় সুখবর

আকাশবার্তা ডেস্ক :

অকল্পনীয় সুখবর পেলো প্রাথমিকের শিশুরা। এখন থেকে তারা কোনও ছাড়পত্র ছাড়াই তাদের বাসস্থানের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের যেকোনো সময় ভর্তি হতে পারবে।

মূলত প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিতিতে ঝরে পড়া রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রটি এরই মধ্যে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারাদেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অনেক ছাত্র-ছাত্রী শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বেশ কিছু কিন্টারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল সেখানকার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930