সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে দিল্লির একটি সামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

মস্তিস্কে রক্তজমাটের পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সাবেক এ রাষ্ট্রপ্রধান। ৮৪ বছর বয়স্ক প্রণব কোভিড ১৯-এ আক্রান্ত।  খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার (১০ আগস্ট) নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্তজমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়।

এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়েছে।

এর আগে সাবেক এই রাষ্ট্রপতির করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ আসে।

গত এক সপ্তাহে কেউ তার সংস্পর্শে এলে তাকে সেলফ আইসোলেশনে থাকতে ও করোনা টেস্ট করাতে পরামর্শ দিয়েছেন ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব।

‘হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার পর সোমবার আমার পজিটিভ রেজাল্ট এসেছে। গত এক সপ্তাহে যারা আমার কাছাকাছি এসেছিলেন, আমি তাদের আইসোলেশনে থাকার অনুরোধ করব। সেই সঙ্গে করোনা টেস্ট করিয়ে নেয়ার অনুরোধ করব’-যোগ করেন প্রণব।

তার এই টুইটের পর পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন– সাবধানে থাকবেন স্যার। আমরা আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন টুইট করেন, ‘স্যার, আপনার দ্রুত আরোগ্য এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘আপনার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।’

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আগের দিন রাতে টয়লেটে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। তার মাথায় আঘাত লেগেছিল। মাথা ফাটেনি, কিন্তু স্নায়ুর কিছু সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরীক্ষা করে দেখা যায়, তার মাথায় রক্তজমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার। তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে, তার কোভিডও হয়েছে।

এ দিনই অস্ত্রোপচার করা হয় প্রণবের। তাকে ভেন্টিলেশনে দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০