রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের হুঁশিয়ারি

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, আগামী ২৩ আগস্টের মধ্যে যেসব হাসপাতাল লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হবে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

সোমবার (১০ আগস্ট) গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে র‌্যাবের সহায়তায় এ হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

হাসপাতালটির ল্যাবে বিভিন্ন অসংগতিসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ সার্জারি সরঞ্জাম পাওয়া গেছে।

এছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে মেডিকেল শর্ত মানা হয়নি বলে জানায় র‌্যাব। প্রায় ছয় বছর অবৈধভাবে হাসপাতালটি চলছিলো।

অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‌্যাব-১ এর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১