সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনা বুলেটিন বন্ধ : যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনা বুলেটিন বন্ধ হওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে যাওয়ায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আগামী মাসেই বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকী হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় প্রতিটি বিভাগে ৩শ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে ক্যান্সার কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে। এর ফলে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমবে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যান্সার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় এক লাখ লোক।

আমাদের ক্যান্সার চিকিৎসায় কেবল ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে ৫শ বেডের। ক্যান্সারের আর হাসপাতাল নেই। দেশে কিডনি রোগীও অনেক, প্রতি বছর ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। কিডনি রোগীদের ডায়ালাইসিস লাগে। কিডনি রোগের কারণে বেশি মানুষ মারা যায়। এই হাসপাতাল বিদেশে যাওয়া আর লাগবে না। এছাড়া আমাদের দেশে কার্ডিয়াক রোগী অনেক বেশি। ২০২২ সালোর মধ্যে ১৫তলা বিশিষ্ট হাসপাতালগুলো চালু হবে বলে জানান মন্ত্রী

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) শেষবারের মতো এই বুলেটিন প্রচার করে করোনার সর্বশেষ তথ্য দেওয়ার পরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন বন্ধ করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, অনলাইনে আর ব্রিফিং হবে না এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য পাবে গণমাধ্যমগুলো।

জানা গেছে, গত ৪ মাস ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিন প্রচার করে আসছে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930