শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রচারেই নেতার প্রসার!

আকাশবার্তা ডেস্ক :

মো. শামীম হাওলাদার। পল্টন থানা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার বড় আকারের ছবি-সংবলিত অসংখ্য ব্যানার-ফেস্টুন তৈরি করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন অলিগলির মূল ফটকে টাঙিয়েছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের সকল শহিদের থেকে বেশি স্থান পেয়েছে তার নিজের ছবি। একই ব্যানারে বঙ্গবন্ধুর থেকে বড় ছবি ব্যবহার করেছেন পল্টন থানা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক এসএম মোহন।

তবে শোক দিবস উপলক্ষে স্ব স্ব ছবি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।

তিনি আমার সংবাদকে বলেন, কিছু নেতাকর্মী এ ধরনের ভুল করেছেন। ইতোমধ্যে সেগুলো নামানোর নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি আজকের মধ্যই সব ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলা হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে অসংখ্য ব্যানার-ফেস্টুন তৈরি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূইঁফোর সংগঠন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. রায়হান আহম্মেদ।

তারাও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানারে নিজের আত্মপ্রচার করেছেন। শোক দিবসের ব্যক্তি প্রচার করে  ব্যানার-ফেস্টুন তৈরি করেছন ছাত্রলীগের সাবেক নেতা ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খসরু চৌধুর। তিনিও ওই ব্যানারে বঙ্গবন্ধুর থেকে নিজের বড় ছবি ব্যবহারের করেছেন।

১৫ আগস্টকে সামনে রেখে বড় আকারের ছবি-সংবলিত অসংখ্য ব্যানার-ফেস্টুন তৈরি করে গুলিস্তান এলাকায় টাঙিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। নিজের আত্মপ্রচারের ওই ব্যানারে তিনি ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করেছেন।

অভিযোগ রয়েছে— মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীল পদ বাগিয়ে নিতে শোক দিবসের ব্যানারে নিজের ছবিসহ মহানগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের ছবি ব্যবহার করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান হাওলাদার। তিনিও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার তৈরি করে দক্ষিণের বিভিন্ন অলিগলিতে টাঙিয়েছেন। বঙ্গবন্ধুর ছবি ছোট করে ওই ব্যানারে  মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের ছবিও ব্যবহার করেছেন তিনি।

শুধু উপরের এসব সংগঠনের নেতাকর্মীরাই আত্মপ্রচারে ব্যস্ত নয়, আওয়ামী লীগের লীগ শব্দ ব্যবহার করে নামে-বেনামে গড়ে ওঠা শতাধিক ভূঁইফোড় সংগঠনের নেতারা দলীয় কিংবা জাতীয় অনুষ্ঠানগুলোকে সামনে রেখে নিজেদের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ড তৈরি করেন।

প্রতিবারের ন্যায় আগামীকাল জাতীয় শোক দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধুসহ সকল শহিদের প্রতি ‘শ্রদ্ধাঞ্জলি’র মধ্য দিয়ে পোস্টার, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন তৈরি করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি ৩/এ দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনেসহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি আবাসিক ভবন, হাসপাতাল, পাড়া-মহল্লার দেয়ালে টাঙিয়েছেন।

কিন্তু প্রতিটি ব্যানারেই বঙ্গবন্ধুসহ সকল শহিদের চেয়ে গুরুত্ব পেয়েছে নেতাদের স্ব স্ব ছবি এবং দলের হাইকমান্ডের নেতাদের ছবি। শুধু ঢাকা নয়, জেলা-উপজেলায়ও শোক দিবসের ব্যানারে স্ব স্ব নেতার ছবিই বড় করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বাদ যাননি স্থানীয় এমপি-মন্ত্রীও। যা নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত নেতারা।  

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় দলটির লীগ শব্দ ব্যবহার করে নামে-বেনামে সংগঠন তৈরি হচ্ছে। এসব সংগঠনের নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ওঠানো ছবি এবং দিবসভিত্তিক অনুষ্ঠানগুলোকে সামনে রেখে ব্যানার-ফেস্টুন তৈরি করে আত্মপ্রচার করে জনপ্রিয়তা অর্জন করতে ব্যস্ত থাকেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক আমার সংবাদকে বলেন, শোক দিবসের ব্যানারে ব্যক্তিগত ছবি ব্যবহার অত্যন্ত দু:খজনক। দায়িত্বশীল নেতাকর্মীদের এ ধরনের কার্যক্রম কাম্য নয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম আমার সংবাদকে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুরো জাতিই শ্রদ্ধা জানায়। কিন্তু ব্যক্তি বা নেতার ছবি ব্যবহার করা ভালোভাবে নেয়ার সুযোগ নেই। এটা এক ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ।

এ কাজ যারা করেছে, তারাই অবশ্যই ভুল করেছে, অন্যায় করেছে। তিনি আরও বলেন, খুব অল্পসময়ের মধ্যে তাদের এসব পোস্টার তুলে নেয়া উচিৎ এবং নিতে হবে। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১