শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে শোক শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক :

শোক শ্রদ্ধায় ইতিহাসের মহানায়ক জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো লক্ষ্মীপুরবাসী। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও চিত্র প্রদশর্নীসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে লক্ষ্মীপুরে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুনের বর্ণনা করে অবিলম্বে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান। এছাড়া পৃথক কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১