শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
এই ছবিতেই আসে আপত্তিকর মন্তব্য।

সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

তথ্য প্রযুক্তি ডেস্ক :

সাকিব কন্যা আলাইনা দাঁড়িয়ে, দুই পাশে সূর্যমুখী ফুলের বাগান। হাস্যোজ্জল ছবিতে মাথায় ঝুঁটিতে ফুল গুজে একটা ছবি পোস্ট করেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সেই ছবির নিচে অনেকে অনেক ধরণের মন্তব্য করেছেন। তারমধ্যে কয়েকজন করেছেন আপত্তিকর মন্তব্য। যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে নেয়ার মতো না বলা চলে।

এরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপত্তিকর মন্তব্য-কারীদের (শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা) যথাযথ বিচার চেয়ে পোস্ট করেন অনেকে। তাতে সাড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগ (সিটিসিসি, ডিএমপি)।

সিটিসিসি, ডিএমপি তাদের ফেসবুক অফিশিয়াল পেজে নিশ্চিত করেন, আপত্তিকর মন্তব্য-কারীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তার জন্য কাজ করছেন।

‘বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১