বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ঝড়-বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ

আকাশবার্তা ডেস্ক :

আবারো ঝড়-বৃষ্টি নিয়ে নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। জানালো, দেশের ১৯টি অঞ্চলের উপর দিয়ে আজও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঝড়-বৃষ্টি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এসময় দেশের ১৯টি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

এদিকে সারাদেশেই লঘুচাপের কারণে ১৫ আগস্ট থেকে টানা ছয় দিন বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। এছাড়া লঘুচাপের শুরু থেকে সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকছে।

আবহাওয়া অফিদফতর জানায়, ঢাকা, ফরিদপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একই সময়ে পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০