শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে’

আকাশবার্তা ডেস্ক :

সংক্রমণ আরো কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভালো থাকার কারণে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার  রাস্তার প্রশস্তকরণ এবং মেরমাত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম.ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমন কমে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যেকোনো দেশের চাইতে অনেক কম।

তিনি বলনে, বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করেছে, তারা দেশের উন্নয়ন চায় না। ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ হওয়া সত্ত্বেও তাদের সরকারের আমলে এখানে কোনও উন্নয়নমূলক কাজ করেনি। লুটপাট করে তারা দেশের জনগণের আস্থা হারিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১