সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ১১শ’ পিস ইয়াবাসহ পিচ্ছি জাহাঙ্গীর গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ১১শ’ পিস ইয়াবা টেবলেটসহ পিচ্ছি জাহাঙ্গীর নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকরধ্বজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পিচ্ছি জাহাঙ্গীর (২০) লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুর গ্রামের নুরুল আলমের পুত্র। ডিবি পুলিশ বলছে, পিচ্ছি জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে আদালতে আরো ৫টি মামলা বিচারাধীন আছে।

সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ একে ফজলুল হকের নেতৃত্বে এসআই মোঃ এহ্তেশামুল হক, এএসআই মোঃ বাকের হোসেন ও সঙ্গীয় ফোস গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মকরধ্বজ এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী পিচ্ছি জাহাঙ্গীরকে ১১শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১