রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

২০ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী

আইন আদালত ডেস্ক :

বিশ বছর কনডেম সেলে থাকার পর মুক্তি পেতে যাচ্ছে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামী। মঙ্গলবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে তাকে মুক্তির আদেশ দেয়া হয়েছে।

মুক্তি পেতে যাওয়া ওই ব্যক্তির নাম শেখ জাহিদ। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।

বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

তিনি বলেন, ভার্চুয়াল কোর্টে শুনানি হয়েছে। আপিল অ্যালাউ হয়েছে। এখন সে মুক্তি পাবে।

মি. দেবনাথ জানান, ১৯৯৭ সালে শেখ জাহিদ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় এফআইআর দায়ের করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয় যে, সে তার স্ত্রী এবং শিশু কন্যাকে হত্যা করেছে।

ওই বছরের জানুয়ারি মাসে রাতে খুন হন শেখ জাহিদের স্ত্রী রহিমা এবং তাদের আড়াই বছরের শিশু কন্যা রেশমা খাতুন। পারিবারিক কলহের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এ মামলায় ২০০০ সালের জুন মাসে তাকে ফাঁসির আদেশ দেন বাগেরহাট দায়রা জজ আদালত।

সেই থেকে জেল খাটছেন শেখ জাহিদ। পরে ২০০৪ সালের জুলাই মাসে মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্টেও বহাল থাকে।

পরে ২০০৭ সালে জেলখানা থেকে আপিল বিভাগে আপিলের আবেদন করেন তিনি।

শুনানির পর আপিল বিভাগ তার পক্ষে কোন আইনজীবী না থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী সরোয়ার আহমেদকে নিয়োগ করা হয় তার হয়ে লড়ার জন্য।

পরে দুই পক্ষের শুনানির পর আজ আপিলের রায় ঘোষণা করা হয়।

দেবনাথ বলেন, যাদের সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে, ওই দিনে স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের ১৬১ ধারায় জবানবন্দী, তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোন হদিস পাওয়া যায়নি।”

পরে আদালত শেখ জাহিদকে খালাস দেয়ার রায় দেন।

তবে আপিলের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ না হওয়ায় কোন্ কোন্ গ্রাউন্ডে তাকে খালাস দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

তবে রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর তাকে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়।

সূত্র-বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১