সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রায়পুরে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের সর্দারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত শেফালী বেগমের বড়ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েকমাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণী হয়েছে। ওই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে খারাপ আচরণ করতেন।

শুক্রবার সকালে টাকার জন্য মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে ছেলে জাফর। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফর হোসেনকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। মায়ের সাথে ছেলের মাদক সেবনের বিরোধের জেরধরে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১