সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাবরিনার দুইটি এনআইডি কার্ড ব্লকড

আকাশবার্তা ডেস্ক :

তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার হওয়ায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দুইটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তিনি জানান, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন-দুদক থেকে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের দ্বৈত ভোটার হওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়। তারপর আমরা তার দুটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য তদন্ত করি।

পরে দেখা গেছে, ডা. সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। প্রথমটি করা হয়েছিল ২০০৯ সালে। যেটি মোহাম্মদপুর থানা নির্বাচন অফিস থেকে করা। আর দ্বিতীয়টি গুলশান থানা নির্বাচন অফিস থেকে ২০১৬ সালে করা হয়।

মহাপরিচালক আরো বলেন, আইন অনুযায়ী প্রথমটি বৈধ, দ্বিতীয়টি অবৈধ। ফলে আমরা গুলশান থানা নির্বাচন অফিসকে চিঠি দিয়ে ডা. সাবরিনা আরিফের প্রতি জাতীয় নিবন্ধন আইনের ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। তার বিরুদ্ধে বিধিবর্হিভূতভাবে একাধিক আইডি সংগ্রহ করার অপরাধে মামলা করা হবে।

একই সঙ্গে আরো বিস্তারিত তদন্তের স্বার্থে সাবরিনার দুটি পরিচয়পত্রই ব্লক করে দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930