মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যে কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জানা গেছে, নিজের স্বাস্থ্য সমস্যার কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

আজ শুক্রবার (২৮ আগস্ট) তিনি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর দিয়েছে।

এদিকে গত দুই সপ্তাহে দুবার হাসপাতালে যেতে দেখা গেছে শিনজোকে। এতে তার স্বাস্থ্যের বড় ধরনের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, সাম্প্রতিক শিনজো যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সংবাদ সম্মেলনে সেই বিষয়েই কথা বলবেন।

চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।

যদিও ২০১২ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তবে এবার তিনি আরও বছর খানেক দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১