সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল, ‘কিশোরগ্যাং নেতা’ আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নগ্ন ছবি ধারণ করে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আশিকুল ইসলাম সেতু (২২) নামে এক ‘কিশোরগ্যাং নেতা’কে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এরআগে শনিবার দুপুরে সদর উপজেলার পূর্ব বাঙ্গাখাঁ এলাকা থেকে সেতুকে আটক করে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি টহল টিম। এসময় প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবিসহ একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। আটককৃত আশিকুল ইসলাম সেতু উপজেলার পূর্ব বাঙ্গাখাঁ গ্রামের কবির হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেতু প্রায় ১ বছর আগে নিজ গ্রামের এক প্রবাসীর স্ত্রী সঙ্গে পরকীয়া প্রেমে জড়ায়। এসময় সে পরিকল্পিতভাবে প্রবাসীর স্ত্রীর কিছু নগ্ন ছবি ধারণ করে। পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া ও শ্বশুরবাড়ির লোকজনকে দেখানোর হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকে। একপর্যায়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রবাসী স্বামীর কাছে নগ্ন ছবি পাঠিয়ে দেয় সেতু। বিভিন্নভাবে চেষ্টা করেও সেতুর খপ্পর থেকে রক্ষা পাচ্ছিল না ভুক্তভোগী পরিবারটি। কারণ সেতু ‘কিশোরগ্যাং’ ও স্থানীয় মাদক কারবারিদের সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সে এক সময় বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহজাহান ভূইয়ার অনুসারী ছিল। সবশেষে র‌্যাবের কাছে অভিযোগ করে ‘কিশোরগ্যাং’ নেতার ব্ল্যাকমেইলিং থেকে রক্ষা পায় ওই প্রবাসীর স্ত্রী ও তার পরিবার।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সিনিয়র এএসপি) মো. আবু সালেহ জানান, অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার পূর্ব বাঙ্গাখা গ্রামের কাছিদ বাড়ি এলাকা থেকে আশিকুল ইসলাম সেতুকে আটক করে র‌্যাবের একটি টহল টিম। এসময় তার কাছ থেকে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবিসহ একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর আসামি আশিকুল ইসলাম সেতুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930