রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বানরের কাণ্ডে হতবাক কৌতূহলী দর্শনার্থীরা

আকাশবার্তা ডেস্ক : 
রাজধানীর ওসমানী উদ্যানের প্রবেশ পথেই মানুষের দীর্ঘ জট। পাশেই শিকল দিয়ে বাঁধা একটি বানর আইসক্রিম খাচ্ছে। জটলার মধ্য থেকে অনেকেই বানরের আইসক্রিম খাওয়ার দৃশ্য মুঠোফোনে ক্যামেরাবন্দি করছেন। এরই মধ্যে চৌকস বানরটি ঘটিয়ে দেয় এক এলাহি কাণ্ড। আইসক্রিম খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় এক লাফে মোবাইল ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড়! সঙ্গে সঙ্গে ভেঙে যায় মুঠোফোনটি। কৌতূহলী দর্শনার্থীরা বানরের এমন কাণ্ড দেখে হতবাক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওসমানী উদ্যানের প্রবেশ পথে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, বানরটি লালবাগের বাসিন্দা কবির হোসেনের। বেশ কয়েক বছর ধরে বানরের খেলা দেখান তিনি। তবে কোনো টাকা নেন না। মাঝে মধ্যে বানরের খাবার সঙ্কট হলে নগরীর বিভিন্ন খোলা মাঠে নিয়ে যান। দর্শনার্থীরা বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে দিলে তাতেই তিনি আনন্দ পান।

কবির হোসেন জানান, তিনি নগরীর ফুটপাতের হকার। বিভিন্ন মৌসুমে নানা পণ্যের ব্যবসা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থিত ওসমানী উদ্যানের ভেতর ও ফুটপাতে ব্যবসা করে ছয় সদস্যের পরিবার চালান। ব্যবসা শেষে বাসায় গিয়ে শখের বানর নিয়ে খেলা করেন। এছাড়া দীর্ঘ সময়ের জন্য বাইরে বের হলে তখন তার শখের বানরটিকে সঙ্গে নিয়ে যান।

আজও সকালে ওসমানী উদ্যানের ফুটপাতে ব্যবসা করতে বসেন তিনি। এ সময় বানরটিকে উদ্যানের প্রবেশ পথের গেটের গ্রিলের সঙ্গে বেঁধে রাখেন। কৌতূহলী এক দর্শক বানরটিকে একটি আইসক্রিম কিনে দেন। অনেক রঙ-ঢঙের সঙ্গে বানরটি সাধারণ মানুষের মতো আইসক্রিম খেতে থাকে। তবে হঠাৎই ঘটে যায় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০