বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতিকী ছবি।

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ : ইউপি সদস্য গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

সিলেট সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোপাল এলাকা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাবাজ আহমদ (৩৮) ওই গ্রামের হরমুজ আলীর ছেলে ও ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন জানান, শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দুজন ব্যক্তি গত বুধবার বিকেলে জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরীকে (১৬) অপহরণ করে দক্ষিণ সুরমা থানা লালাবাজারের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এরপর শাবাজের সাথে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই কিশোরী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১