সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে কৃষককে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ দুই আসামি কারাগারে

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে কৃষককে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় ইউপি সদস্যসহ দুইজনের জামিন না মঞ্জুর করেছে আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সময় মামলার প্রধান আসামি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবি মহসিন কবির মুরাদ জানান, আদালত জামিন না মঞ্জুর করে চররমনী মোহন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আবদুর রহমান স্বপন ও স্থানীয় মো. সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঘটনায় দায়েরকৃত মামলায় তারা ২ ও ৩নং আসামি।

আদালত সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট রাতে ঘরে ফেরার পথে কৃষক আমির হোসেনকে চুরির অপবাদ দিয়ে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের নির্দেশে প্রতিবেশী সোহাগ, জুলহাস, আরিফ হোসেনসহ আসামিরা আমিরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

একপর্যায়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য স্বপনকে খবর দেয় তারা । পরে তাদের উপস্থিতিতেও মারধর করা হলে জ্ঞান হারিয়ে ফেলেন কৃষক আমির। পরে স্বপন মেম্বারের বাড়িতে নিয়ে সালিশ বৈঠক করে অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় আহত আমির ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930