সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

আকাশবার্তা ডেস্ক :

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই বলে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়করণের জন্য আর কোনো প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই। কোথাও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন হলে সরকার স্থাপন করে শিক্ষক নিয়োগ দেবে।

বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে এক লাখ ৪ হাজার শিক্ষককে আত্তীকরণ করা হয়েছে। সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযোগ নেই।

স্বার্থান্বেষী মহল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে জানা গেছে, কোনো কোনো স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আবার অনেক ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে যা অনভিপ্রেত।

আরো বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোনো আবেদন/সুপারিশ/প্রতিবেদন এ মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930