সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
নিহত জসিম, ফাইল ফটো।

বেগমগঞ্জে মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে জসিম উদ্দিন (২২) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । সোমবার বিকেলে এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ রেশমী আক্তার পিংকি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় কলেজছাত্র জসিমকে পূর্ব পরিচিত পিংকি কল করে বেগমগঞ্জের আমিন বাজারে আসতে বলেন। জসিম সেখানে গেলে মানিক, জাবেদ, বাবুল ও রাহাতসহ কতিপয় সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে জসিমকে ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে তারা জসিমের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। জসিমের পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে জসিমকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জসিমের পিতা আবুল কাশেম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে কলেজছাত্র জসিমের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তার নিজ এলাকা পশ্চিম লতিফপুর গ্রামে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমরা পিংকি নামের এক নারীকে গ্রেপ্তার করেছি। পিংকি ওই ছাত্রকে মোবাইলে ডেকে এনেছিল। ধারণা করা হচ্ছে, তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930