বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ইয়াবা-গাঁজাসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ইয়াবা ও গাঁজাসহ ৮টি মামলার পলাতক আসামি মোঃ জহির প্রকাশ মোঃ জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জহিরকে চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। জহির উদ্দিন (৪১) দেওপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রকাশ আবু দালালের পুত্র।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮টি মামলার পলাতক আসামি মোঃ জহির প্রকাশ মোঃ জহির উদ্দিন দেওপাড়া গ্রামের নিজবাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে এসআই মোঃ গোলাম মোস্তফা, এএসআই কাজী ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ জহিরকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানিয়েছন, ৮টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি জহিরকে ইয়াবা ও গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১