সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত প্রতারক কামাল উদ্দিনের ছবি।

চন্দ্রগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক যুবক আটক!

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ কামাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

রোববার সকালে প্রতারণা মামলায় আটক ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়। এরআগে শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আটক করে র‌্যাবের লক্ষ্মীপুর ইউনিট। এসময় তার কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কামাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ঝাউডগী এলাকার দুদু পাটওয়ারী বাড়ির খায়েজ আহমেদের ছেলে।

ইতিমধ্যে গ্রামবাসীর কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে কামালের বিরুদ্ধে।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্র জানায়, কুশাখালী ইউপির ঝাউডগীসহ কয়েকটি গ্রামের প্রায় ১৮’শ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিবে বলে ইতোমধ্যে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মোঃ কামাল উদ্দিন, সোহেল, আক্তার হোসেন, মোঃ মিলন ও মোস্তাফিজুর রহমানসহ একটি চক্র। শুরুতেই বিদ্যুতের সংযোগ পেতে ওইসব গ্রাহকদের কাছে জনপ্রতি ৩০০০ থেকে ৬৫০০ টাকা দাবি করেন তারা। পরে কিছু গ্রাহক সময়মত টাকা না দিতে পারলে তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যুতের খুঁটির জন্যও লাখ লাখ টাকা নিয়েছে এ চক্রটি।

পল্লী বিদ্যুৎ সূত্র মতে, গ্রাহক হওয়ার জন্য আবেদন ফি ১’শ টাকা, ভ্যাট ১৫ টাকা ও মিটারের নিরাপত্তা বাবদ ৪’শ টাকা মিলে সংযোগ ফি সর্বমোট ৫১৫ টাকা। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এক পয়েন্টের ওয়্যারিং করে দেয়া হয়, যার সর্বোচ্চ ব্যয় দাঁড়ায় মজুরিসহ ১২’শ টাকা।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চাঁদাবাজীর অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930