সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রামগতির মেঘনায় ৬ জেলে আটক



রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদীর জারিরদোনা ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চরজব্বর এলাকার বাসিন্দা আজিরন ব্যাপারীর ছেলে মনির হোসেন (৪৫), একই এলাকার মুডু মাঝির ছেলে মো. জাফর (২৮), শাহাজান মালের ছেলে মো: জাহের (১৯), আলাউদ্দিনের ছেলে মো. সবুজ (২০) এবং রামগতি উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা সিডু মাঝির ছেলে মো. জাহের (২৫) এবং একই এলাকার অলিউর রহমানের ছেলে মো. রফিক (৪৫)।

এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, নদীতে কারেন্ট জালের ব্যবহার ও জাটকা ইলিশ শিকার বন্ধে এ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে তাদেরকে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।



     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১