সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আদালতে তোলা হয়েছে ওসি প্রদীপকে, চুমকি পলাতক

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে।

আজ বেলা ১১টার মধ্যে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এই মামলার অপর আসামি ওসি প্রদীপের স্ত্রী চুমকি এখনো পলাতক। চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা দায়ে করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।

গত ২ সেপ্টেম্বর এই মামলায় আসামি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখান আদালত। একইসঙ্গে ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।

মামলার বাদী দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক।

২০১৯ সালের ৯ এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ মে। জমা দেওয়া হিসাবে তথ‌্যের গড় মিল থাকায় এবং প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930