সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কেজিতে আরো ১০ টাকা বেড়েছে পেঁয়াজ

অর্থ বাণিজ্য ডেস্ক :

পেঁয়াজ রফতানি বন্ধে ভারতের ঘোষণার পর পরই ঢাকার খুচরা বাজারে একদিনে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। আবার অনেক দোকানেই পেঁয়াজ কিনতে এসে শূন্য হাতে ফিরে যেতে দেখা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতারা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই প্রচুর ক্রেতা দোকানে ভিড় করেছেন পেঁয়াজ কেনার জন্য। তবে বেশ কিছু দোকানেই পেঁয়াজ না পেয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে ক্রেতাদের।

এ ব্যাপারে মিরপুর শেওড়াপাড়ার তাজ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ বলেন, বিকেল থেকে পেঁয়াজের ক্রেতা না থাকলেও সন্ধ্যার পর পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। ৬৫ থেকে ৭০ টাকা দরে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

মিরপুরের আরেক পেঁয়াজ বিক্রেতা আব্দুল খালেক বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়েছি।

অপরদিকে, খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমে গেলে তারাও পেঁয়াজের দাম কমিয়ে দেবেন। তবে এই মুহূর্তে দাম কমার কোনো সম্ভাবনা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930