বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বাংলাদেশি তরুণীকে ঘরে তুললেন ইতালিয়ান পুলিশ!

এক্সক্লুসিভ ডেস্ক :

বাংলাদেশি তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ইয়াতলিয়ান এক পুলিশ। এরপর ওই তরুণীকে ঘরে তুললেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন সুমাইয়ারা ও দোমেনিকো তামবুররিনো।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তুরিন সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী সুমাইয়ারার সঙ্গে প্রথম পরিচয় ঘটে দোমেনিকোর। ভালো লাগা থেকে তাদের ভালোবাসা হয়। এবার অবশেষে বিয়ে।

এদিকে এই অনুষ্ঠানে বর দোমেনিকো তার বিখ্যাত বাহিনীর গৌরবের ইউনিফর্ম পরিধান করেন আর লাল রঙের শাড়িতে বাজিমাত করেন বাংলাদেশি বধূ সুমাইয়ারা।

ইতালীয় বিভিন্ন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ এই নবদম্পতি। ইতালীয়-বাংলাদেশি ভিন্ন দুই সংস্কৃতির মেরুতে অবস্থান করেও প্রেমের টানে আপন করে নিলেন দুজনকে।

বর ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়ারির মার্শাল হিসেবে উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন প্রভিন্সে কর্মরত।

স্থানীয়রা বলছেন, এই প্রথম কোনো বাংলাদেশি নারী ইতালীয় পুলিশকে বিয়ে করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে মহামারি করোনার কারণে ফ্লাইট নিষেধাজ্ঞা থাকায় কনের পরিবারের কেউই বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারেননি। তবে এই পরিবারের দেশের বাড়ি কোথায় তা জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০