বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ইলিশ ধরা-বিক্রি ২২ দিন নিষিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১৪ অক্টোবর থেকে পরবর্তী ২২ দিন ইলিশ বিচরণ করে, এমন নদ-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুম হিসেবে এ সময় নির্ধারণ করা হয়েছে। ইলিশ রক্ষায় এসময় সবাইকে সচেতন থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ে ইলিশ মাছ বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৎস্য অধিদফতরে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, এবারের ভরা মৌসুমে সাগর ও মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়েছে। এতে চাঁদপুরে ইলিশের পাইকারি মোকামগুলো বেশ জমজমাট হয়ে ওঠে। মূলত দক্ষিণের সাগর ও মোহনায় ধরা পড়া এবং চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশই এ মোকামে বিপণন হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০