সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সরবরাহ উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করে একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটির উদ্বোধন করেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এর আগে গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত অর্থায়নে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিসিএমএমইউ’র শিশু ও শিশু কিডনী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ গোলাম মাঈন উদ্দিন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফ্ফার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় বক্তারা লক্ষ্মীপুরবাসীর জন্য গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার এ দানের ভূয়সী প্রশংসা করে আর্ত-মানবতার সেবায় জেলার প্রত্যেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে ৯৮ লক্ষ টাকার অনুদানের চেকও হস্তান্তর করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930