বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৮-১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) নুরুল আমিনের আনন্দ মিছিল পরবর্তীতে ছাত্রলীগের রিয়াজ-সৌরভ গ্রুপের সাথে কাজী বাবলু গ্রুপের মধ্যে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ মারামরির ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী নুরুল আমিনের আনন্দ মিছিল শেষে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চন্দ্রগঞ্জ আলরাজি হাসপাতালের সামনে দাঁড়াই। এসময় কাজী বাবলু তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে।

এতে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন , ছাত্রলীগ নেতা হৃদয়, বাবু, সাগরসহ ৮-১০ জন নেতাকর্মী আহত হয়।

অভিযোগটি অস্বীকার করে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আমাদের মধ্যে কোন মারামারির ঘটনা হয়নি। আমরা নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০