রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই

আকাশবার্তা ডেস্ক :

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে বাসস সূত্রে জানা যায়।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয়ের জন্য স্মার্ট, আধুনিক, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে। এজন্য জনগণের সঙ্গে ভালো আচারণ করতে হবে এবং শেখ হাসিনার উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরে তা অর্থপূর্ণ করে তুলতে হবে।

উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ও বিশ্বাসের সমন্নয়ে দলকে এগিয়ে নিয়ে যাই, এই হোক আজকের শপথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর ও উপদপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০