মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সৌদি আরবে রাজতন্ত্রের পতন ঘটাতে রাজনৈতিক দলের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসনে থাকা সৌদি আরবের বিক্ষুব্ধ নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন এ রাজনৈতিক দল যারা গঠন করেছেন তাদের কেউ যুক্তরাজ্যে, কেউ যুক্তরাষ্ট্রে, কানাডা বা অন্য কোনও দেশে নির্বাসিত জীবনযাপন করছেন।

নতুন এই অন্যতম প্রধান সংগঠক যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি।

তিনি জানান, তাদের লক্ষ্য সৌদি আরবে গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।এই নতুন দলের নাম রাখা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি।

দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবে সরকার সহিংসতা ও দমননীতি নিয়ে চলেছে। রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

হত্যা গুম করা হচ্ছে।ইয়াহিয়া আসিরি খুব সংকটজনক সময়ে এই দল গঠন করা হলো। দলের মুখপাত্র ও যুক্তরাজ্যের শিক্ষাকর্মী এম আল-রশিদ জানিয়েছেন, বর্তমানে ক্ষমতাসীন রাজ-পরিবারের সঙ্গে তাদের কোনও শত্রুতা নেই। কিন্তু সরকারি দমন সমানে বাড়ছে। তাই এটাই দল গঠনের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই নতুন রাজনৈতিক দল সৌদির শাসকদের সমস্যায় ফেলে দিতে পারে। কারণ এখন তেল বিক্রি করে আয় অনেকটাই কমে গেছে সৌদি আরবের।

এদিকে ৮৪ বছর বয়সী বাদশাহ সালমন জাতিসংঘে ভিডিও-ভাষণে ইরানের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরান সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে শান্তিভঙ্গ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১