মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১০ জানুয়ারি বিদায়ী ভাষণ দিবেন ওবামা

আকাশবার্তা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ শহর শিকাগোতে ১০ জানুয়ারি বিদায়ী ভাষণ দিবেন । টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা ওবামা ২০ জানুয়ারি বিদায় নেবেন। তার উত্তরসূরি হিসেবে এ দিন শপথ নেবেন ট্রাম্প।
এদিকে ওবামার বিদায়ী ভাষণের তারিখ ঘোষণার পর ১১ জানুয়ারি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেন ট্রাম্প। এটি হবে সাধারণ সংবাদ সম্মেলন। এতে দেশ পরিচালনায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন ট্রাম্প। ৮ নভেম্বরের নির্বাচনে বিজয়ের পর এবং ক্ষমতা গ্রহণের আগে এই প্রথমবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তিনি।

ক্ষমতা গ্রহণের আগেই ১১ জানুয়ারি নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে । অন্যদিকে ক্ষমতা গ্রহণের আগেই বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিত, উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি, চীনকে উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ- ট্রাম্পের আধিপত্যকে প্রকাশ্যে এনেছে।

ইসরায়েলের বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার প্রতিক্রিয়ায় ট্রাম্প জাতিসংঘের কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। সবশেষ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নৈতিক দপ্তরের ক্ষমতা সীমিত করা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন আইনপ্রণেতারা, তাও পাল্টে গেছে ট্রাম্পের এক টুইটে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ক্ষমতার প্রথম দিনে ওবামার নির্বাহী আদেশগুলো বাতিল করবেন তিনি। সত্যিই কী ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, ১১ জানুয়ারি ট্রাম্পের সংবাদ সম্মেলনে হয়তো তার আভাস পাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১