রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুর পৌরসভায় অতিরিক্ত কর আদায় স্থগিত করেছে হাইকোর্ট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় অতিরিক্ত কর আদায় ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত সোমবার পৌরসভার বাসিন্দা মিজানুর রহমানসহ পাঁচজনের একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্যাহর একটি দৌত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অতিরিক্ত কর নির্ধারণ কেন বাতিল করা হবেনা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পৌরসভার মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি রুল জারি করেছেন। রিটকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এলাকাবাসীর পক্ষে ৫ জন রিট আবেদন করেন। এর ভিত্তিতে আদালত বর্ধিত হারে পৌরকর আদায়ের কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

রিটকারীরা রায়ে সন্তোস প্রকাশ করে বলেন, যেখানে আমাদের ৩-৫’শ টাকা হোল্ডি কর ছিল। সেখানে ৫-১০ হাজার টাকা কর বর্ধিত করা হয়েছে। এতে আমরা হতাশ। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েও তেমন কোন ফল পাইনি।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গতবছরের মে ও জুন মাসে পৌরসভার কর্মচারীরা প্রতিটি ওয়ার্ডে ঘুরে নতুন কর নির্ধারণের বিষয়ে প্রচার চালায় এবং কর আদায়ের কার্যক্রম চালায়।

এনিয়ে পত্রিকায় রায়পুর পৌরসভায় এক অর্থবছরে কর ৭০ গুন বৃদ্ধি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১