সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সুদানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে আমেরিকার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আফ্রিকার দেশ সুদান। দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক এ সম্পর্কে বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দেয়ার যে শর্ত দিয়েছে আমেরিকা, খার্তুম তা গ্রহণ করবে না।

তিনি বলেন, সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম অবশ্যই বাদ দিতে হবে। ৩০ বছর পর এখন সুদান আন্তর্জাতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ফলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিতেই হবে।

আলজাজিরার খবরে আরও বলা হয়, মার্কিন কর্মকর্তারা দাবি করছেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করবে। বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে।

সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক বলেন, গতমাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুদান সফরের সময় তাকে পরিষ্কার করে বলা হয়েছে যে, দুটো ইস্যু আলাদা করা জরুরি। 

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ তুলে ১৯৯৩ সালে দেশটিকে কালো তালিকাভুক্ত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০