সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দেশে হঠাৎ বেড়েছে ধর্ষণ-নির্যাতন

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশেই হঠাৎ বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ। আর এর জন্য অপরাধীদের রাজনৈতিকভাবে মদদ দেয়া ও মহামারির মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর অপরাধ দমনে শিথিলতাকেই দায়ী করছেন বিশিষ্টজনেরা। তাদের মতে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতিই অপরাধীকে বেপরোয়া করে তুলছে।

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে, দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ধর্ষণের মতো অপরাধের ভয়াবহতা নিয়ে পাঠ্যক্রম মূলধারার শিক্ষা ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের।

গত শুক্রবার সন্ধ্যায় টিলায় ঘেরা এমসি কলেজ ক্যাম্পাস এলাকায় ঘুরতে গেলে পাঁচ-ছয়জন যুবক ওই তরুণীকে ঘিরে ধরে। ওই তরুণ-তরুণী স্বামী-স্ত্রী কি না এমন প্রশ্ন তুলে ওই যুবকরা প্রথমে তাদের কাছে চাঁদা দাবি করে।

তারপর বলপ্রয়োগ করে তুলে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষের সামনে ওই তরুণীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। কলেজের অধ্যক্ষসহ সিলেটের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে, এমসি কলেজের ঘটনার দুইদিন আগে গেলো বুধবার খাগড়াছড়িতে এক বাড়িতে ঢুকে প্রতিবন্ধী পাহাড়ি তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতির ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। মানবাধিকার সংগঠনগুলোও ওই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে।

বিশিষ্টজনেরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ বা যৌননিপীড়নের ঘটনায় প্রায়শই কেবল প্রতিষ্ঠান বা ছাত্র সংগঠন থেকে বহিষ্কারের কথা শোনা যায়। কিন্তু এসব সহিংসতা ফৌজদারি অপরাধ হওয়ায় প্রশাসনিক ব্যবস্থাগ্রহণের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানেরই বাদী হয়ে মামলা করা উচিত। একইসঙ্গে সমতলে কি পাহাড়ে সব ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১