শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ আজ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশে আটকেপড়া কয়েক হাজার সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে বুধবার (৩০ সেপ্টেম্বর)।

এদিকে আজ বুধবার সকাল ৮টা থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাউদিয়া কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন প্রবাসীরা। অন্যান্য দিনের তুলনায় আজ প্রবাসীদের সংখ্যা বেশি হলেও তারা সড়ক থেকে সরে ফুটপাতে অবস্থান করছেন।

প্রবাসীদের দাবি, অবিলম্বে সৌদি যাওয়ার টিকিট এবং স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়াতে হবে।

এছাড়া দ্রুত সৌদি পৌঁছাতে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশ ও সৌদি সরকারের পদক্ষেপ চান তারা।

অপরদিকে গত কয়েকদিন ধরে সাউদিয়ার টিকিটের জন্য প্রবাসীরা বিক্ষোভ করলেও নিজেদের টিকিট বিক্রির প্রক্রিয়ায় বিন্দুমাত্র পরিবর্তন আনেনি তারা। যাদের টোকেন নম্বর ২৭০১-৩০০০ পর্যন্ত, তারা আজ টিকিট নিতে পারবেন।

এদিকে ৩০০১ থেকে ৩৩০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেয়া হবে বৃহস্পতিবার।

মঙ্গলবারের মতো সাউদিয়া আজো টিকিট ইস্যু করছে কিন্তু নতুন করে কাউকে টোকেন দেয়নি। নতুন টোকেনের বিষয়ে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কিছু জানায়নি সাউদিয়া কর্তৃপক্ষ।

প্রবাসীরা বলছেন, নির্ধারিত ট্রাভেল এজেন্সিতে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তারা দূতাবাসে যেতে বলছে। দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছে। এখান থেকে টিকিটও কাটতে পারছি না। সবমিলে খুব অবহেলিত ও অসহায়ত্ব বোধ করছি। আজ আমাদের ভিসার মেয়াদ শেষ। আমরা চাই সৌদি সরকার অবিলম্বে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করুক। তাহলের আমাদের দ্বারে দ্বারে আর ঘুরতে হবে না।

তবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়াবে না সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ শেষ তাদের সৌদি সরকারের নিয়ম মেনেই আবেদন করতে হবে।

এদিকে প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০