শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে, তারিখটা আপনাদের জানিয়ে দেব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, ছুটি কতদিন বাড়বে, সে সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যে সংবাদমাধ্যমকে জানাবেন তারা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা গ্রহণ করা গেলেও ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ছিলো। যা করোনাভাইরাসের কারনে স্থগিত করা হয়। ফলে গত ছয় মাসেও এই পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা কবে থেকে নেয়া হবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’। এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮