বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মামলায় স্বাক্ষী না দেয়ায় তুলে নিয়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

মামলায় স্বাক্ষী না দেয়ায় এক টাইলস মিস্ত্রিকে লক্ষ্মীপুর থেকে তুলে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছয়ানী ইউনিয়নের আমিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে বেগমগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাসেল আমিন (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নজম উদ্দিন পাটোয়ারী বাড়ির তছির আহমেদের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত আহ্বায়ক রিয়াজ বর্তমানে দু’টি মামলায় জেলে রয়েছেন। তার একটি মামলায় স্বাক্ষী ছিলেন নিহত রাসেল। রিয়াজ খারাপ প্রকৃতির লোক হওয়ায় রাসেল ওই মামলায় স্বাক্ষী দিতে অনীহা প্রকাশ করেন এবং সর্বশেষ ওই মামলায় স্বাক্ষ্য দেননি তিনি।

‘বুধবার সন্ধ্যার দিকে চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাফরপুর এলাকার তায়ের মার্কেট সংলগ্ন কালার পোল ব্রিজে দাঁড়িয়ে ছিলেন রাসেল। এ সময় একই এলাকার শান্ত নামের এক যুবক ও তার সাঙ্গপাঙ্গরা রাসেলকে ব্রিজের উপর থেকে তুলে নিয়ে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে।

পরে মরদেহ লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের আমিরপুর এলাকার একটি ধানক্ষেতে ফেলে দিয়ে যায়।’ অভিযুক্ত শান্ত দু’দিন আগে লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পায়। সে চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালা মিয়া ব্যাপারী বাড়ির আব্দুল মোতালেব প্রকাশ কালা মিয়ার ছেলে।

রিয়াজের মামলায় স্বাক্ষ্য না দেয়ার জেরধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

ওসি হারুন উর রশীদ চৌধুরী আরো জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১