মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাহুল গান্ধী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

১৪৪ ধারা লঙ্ঘন করায় ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুলকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি।

জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে রাহুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে রাহুল গান্ধীও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন।

 রাহুল টুইটারে লিখেছেন, ‘এইমাত্র পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি জানতে চাই এদেশে কি কেবল মোদিই হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি থামানো হয়েছে, তাই আমরা হাঁটছি।’

হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে আটকে দেয় পুলিশ। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেস, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’

জবাবে রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’

কথা কাটাকাটির এক পর্যায়ে এখান থেকে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ।

নদীয়ার এডিসিপি রনবিজয় সিং বলেছেন, ‘আমরা তাদের এখানে থামিয়েছি। মহামারি আইনের লঙ্ঘন হয়েছে। আমরা তাদের সামনে যেতে দেব না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১