বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গাড়ির বীমা না থাকলে মামলা নয় : বিআরটিএ

আকাশবার্তা ডেস্ক :

নতুন সড়ক পরিবহন আইনে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা না থাকলে সংশ্লিষ্ট মোটরযান বা মোটরযানের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো মামলা দেয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শককে এক স্মারকলিপি পাঠিয়ে একথা জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এতে বলা হয়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক ছিল এবং এর অধীনে ১৫৫ ধারায় দণ্ডের বিধান ছিল। তবে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৬০-এর উপ-ধারায় (১), (২) ও (৩) অনুযায়ী এটি বাধ্যতামূলক নয়।

উপ-ধারা তিনটি হলো
১. কোনও মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে তার মালিকানাধীন যেকোনও মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত তাদের জীবন ও সম্পদের বিমা করতে পারবেন।

২. মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান তার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বিমা করবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বিমার আওতাভুক্ত থাকিবে এবং বিমাকারীর থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।

৩. মোটরযান দুর্ঘটনা ঘটলে বা ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হলে ওই মোটরযানের জন্য ধারা ৫৩-এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হতে কোনও ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

অর্থাৎ, এ ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয় এবং এ আইনের অধীনে ইহা লঙ্ঘন করা হলে কোনও দণ্ডের বিধান নেই। এই আইনে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা না থাকলে সংশ্লিষ্ট মোটরযান বা মোটরযানের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনও মামলা দেওয়ার সুযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবগত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকে অনুরোধ করে বিআরটিএ।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। তাই ইন্স্যুরেন্স না থাকলে সড়কে মামলা করা যাবে না। এটা পুলিশ বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১