রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কুয়েত যাচ্ছেন। রোববার কুয়েতের উদ্দেশে মন্ত্রী ঢাকা ছেড়ে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

ড. মোমেন কুয়েতের নতুন আমীর শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। পরে নতুন আমীরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন।

আগামী ৬ই অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

গত ২৯শে সেপ্টেম্বর কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমীরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। তিনি সদ্য প্রয়াত আমীরের সৎ ভাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০