সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

করোনাভাইরাস : বিশ্বে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কত?

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ৫১ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এই তথ্য দিয়েছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৫২২ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৯০৯ জন। এছাড়া এই পর্যন্ত মারা গেছে ১০ লাখ ৩৭ হাজার ৯৭৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে, ইউরোপে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তবে আশার কথা, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৮৪৬। মৃত্যু হয়েছে দুই লাখ ১৪ হাজার ২৭৭ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৩৭৩। এর মধ্যে ১ লাখ এক হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৬ হাজার ৮৩৩। এর মধ্যে এক লাখ ৪৬ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৫০। এরমধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১