সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রামগতিতে বিধবা নারী ধর্ষণের শিকার, দুই ধর্ষক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে এক বিধবা নারীকে (৩৮) পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। পরে ওই নারীর হাত, পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে রামগতি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা গ্রাম থেকে সোহেল ও জামাল নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত নারীর পরিবার জানায়, স্বামী মারা যাওয়ার পরে ওই নারী একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেযন। এতে বাড়িতে ওই নারী একাকী বসবাস করেন। এ সুযোগে আসামিরা তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে তাদের সঙ্গে বিধবা নারীর বাগবিতণ্ডা হয়। তখন বিধবাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এখনও তার হাত ও পায়ে প্লাস্টার (ব্যান্ডেজ) রয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে শনিবার (৩ অক্টোবর) রাতে দরজা ভেঙে আসামিরা ঘরে প্রবেশ করে পালাক্রমে তারা ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে রশি দিয়ে হাত পা ও কস্টেপ দিয়ে মুখ চোখ বেঁধে ঘরের পেছনে ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত, পা, মুখ, চোখ বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। বাকি তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930