সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেলোয়ারের বিরুদ্ধে ‘ধর্ষণ মামলা’ সেই নারীর

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ধারণ এবং সেই ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়াসহ পুরো ঘটনার মদদদাতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা করেছেন সেই নারী নিজেই।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এক বছর আগে দুই দফা ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি করেন তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলকে ওই নারী বলেছিলেন, আগেও তাকে দুই দফা ধর্ষণ করেছেন দেলোয়ার।

এদিকে মঙ্গলবার রাতে ওই নারীকে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি হারুন জানান, বেগমগঞ্জের একলাশপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত দুজন হলেন মোহাম্মদ সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেল (৩০)। তারা এজাহারভুক্ত আসামি নন।

তিনি আরও জানান, ওই নারীর মামলাটি ছাড়াও মঙ্গলবার দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে র‌্যাব।

এর আগে সোমবার দেলোয়ারের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে এক মাস আগে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে প্রধান আসামি বাদল ও তার সহযোগীরা। গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দেলোয়ার ও বাদলকে গ্রেপ্তার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930