বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আইন সংশোধন, ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

অবশেষে বাংলাদেশে ধর্ষণের আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নোয়াখালী জেলার বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং এই সময়ে আরও কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে।

সামাজিক মাধ্যমেও এই দাবি নিয়ে তর্ক বিতর্ক চলছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের পক্ষে নয়। তারা বলছে, আইনে সর্বোচ্চ যাবজ্জীবনের যে সাজা এখন আছে, সেটারই প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে না এবং সেকারণে ধর্ষণ বা নারী নিপীড়ন উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে

রাজপথের বিক্ষোভ এবং সামাজিক মাধ্যমে প্রতিবাদে এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়েছে।

এই আন্দোলনের মুখে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া এটি আগামী জাতীয় সংসদে আইন আকারে পাসের জন্য পেশ করা হতে পারে। অথবা এটি অধ্যাদেশ আকারে খুব শিগগিই জারি হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১