মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মদিনায় মহানবী (স.)-এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :
মদিনা নগরীতে অবস্থিত মহানবী হয়রত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন তিনি।

সোমবার স্থানীয় সময় দুপুরে মহানবীর রওজা মোবারক জিয়ারতের সময় তিনি দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তার সফরসঙ্গীরাও সেখানে নামাজ আদায় ও মোনাজাত করেন।

এর আগে স্থানীয় সময় সকালে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা রিয়াদে বাদশাহ সালমান এয়ারবেজে বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মদিনা প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

বিমানবন্দর থেকে মসজিদে নববীর কাছে ইন্টার কন্টিনেন্টাল মদিনা-দার আল ইমাম হোটেলে অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এরপর সেখান থেকে যান রাসুল্লাহ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতে।

মহানবীর রওজা মোবারক জিয়ারতের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একই ফ্লাইটে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় ৭টার দিকে মক্কার দিকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

মক্কায় সৌদি বাদশাহ’র অতিথি হিসেবে রাজকীয় প্যালেসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে সবাইকে নিয়ে ওমরাহ পালন করবেন তিনি।

মঙ্গলবার সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা। এর আগে গত ২১ মে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের বাদশাহ’র আমন্ত্রণে দেশটিতে যান শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০