বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাকচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমী আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

নিহতের স্বজনরা জানান, দুপুরে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে  এসেছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১